সিড মিক্স 500 গ্রাম
সিড মিক্স 500 গ্রাম Original price was: 700.00৳ .Current price is: 550.00৳ .
Back to products

Mustard Oil (সরিষার তেল)

Original price was: 1,550.00৳ .Current price is: 1,400.00৳ .

Details:

কেন আমাদের তেলটি আপনার পরিবারের জন্য নিরাপদ?

  • উৎস: আমাদের দেশের মাটিতে ফলানো আদি জাতের দেশি সরিষা।
  • পদ্ধতি: কাঠের ঘানি বা কোল্ড প্রেস (Cold Pressed) প্রযুক্তিতে তৈরি।
  • বৈশিষ্ট্য: সরিষা পুরনো হলে বা সিজন শেষে ঝাঁঝ প্রাকৃতিকভাবেই কিছুটা কমে আসবে।
  • সতর্কতা: বিদেশি হাইব্রিড বা জিএমও (GMO) বীজ ব্যবহার করি না।
  • ঝাঁঝ: কোনো কৃত্তিম এসেন্স বা কেমিক্যাল ঝাঁঝ মেশানো নেই।
  • প্যাকিং: ফুড গ্রেড বোতলে সম্পূর্ণ হাইজিন মেনে প্যাক করা।

Description

সরিষার দামের চেয়েও তেলের দাম কম! এই অসম্ভব অংকটা কীভাবে মিলছে? ভেতরের কাহিনীটা জানুন…

বাজারে গেলে দেখবেন চকচকে বোতলে তেল বিক্রি হচ্ছে পানির দরে। আবার বোতল খুললে ঝাঁঝও প্রচুর। আপনি হয়তো ভাবছেন, “বাহ! কম দামে ভালো জিনিস পেলাম।”

কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো—বাজারে এক মণ সরিষার দাম কত? আর তা থেকে তেল কতটুকু বের হয়? ব্যবসায়ীরা তো নিশ্চয়ই লস দিয়ে আপনাকে তেল খাওয়াবে না। তাহলে তারা লাভটা করছে কোথায়?

এখানেই আছে এক বিরাট “শুভঙ্করের ফাঁকি”। বাজারের ওই সস্তা তেলের পেছনের আসল ঘটনাটা জানলে আপনি আঁতকে উঠবেন।

১. সস্তা দামের আসল রহস্য (বিদেশি হাইব্রীড জিএমও সরিষা)

বাজারে যে তেলগুলো পানির দরে পাওয়া যায়, সেগুলোর উৎস কী জানেন?
সেগুলো তৈরি হয় বিদেশ থেকে জাহাজে করে আসা সস্তা হাইব্রিড বা জিএমও (GMO) সরিষা দিয়ে।

  • এগুলো ল্যাবে জিন পরিবর্তন করা বীজ।
  • এগুলোর ফলন অস্বাভাবিক রকমের বেশি, তাই দাম খুব সস্তা।
  • কিন্তু বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন—দীর্ঘদিন ধরে এই জিএমও (GMO) শস্য খাওয়া শরীরের জন্য, বিশেষ করে লিভার ও কিডনির জন্য নীরব ঘাতক হতে পারে।

আমরা সস্তা ব্যবসার লোভে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারি না। তাই আমরা বিদেশ থেকে বীজ আনি না। আমরা ব্যবহার করি আমাদের দেশের মাটিতে ফলানো লাল বা দেশি সরিষা। এর ফলন কম, দাম একটু বেশি—কিন্তু এতে কোনো হাইব্রিড বা জিএমও-র বিষ নেই।

২. ঝাঁঝের ধোঁকাবাজি বনাম প্রাকৃতিক সততা

বিদেশি জিএমও সরিষায় প্রাকৃতিকভাবে ঝাঁঝ থাকে না বললেই চলে। তাই কাস্টমারকে খুশি করতে অসাধু ব্যবসায়ীরা তেলে মেশায় “কেমিক্যাল এসেন্স”। বোতল খুললেই চোখ দিয়ে পানি বের হওয়া সেই ঝাঁঝ আসলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অন্যদিকে, আমাদের দেশি সরিষার ঝাঁঝ সম্পূর্ণ প্রাকৃতিক।

  • সরিষা যখন নতুন থাকে (আর্দ্রতা বেশি থাকে), তখন তার তেজ বা ঝাঁঝ থাকে কড়া।
  • সরিষা পুরনো হলে বা সিজন শেষে প্রাকৃতিকভাবেই ঝাঁঝ একটু কমে যায়।
  • আমাদের তেলে যদি কখনো ঝাঁঝ একটু কম পান, তবে ভয় পাবেন না। বরং খুশি হবেন এটা ভেবে যে—আমরা ঝাঁঝ বাড়ানোর জন্য কোনো কেমিক্যাল মিশাইনি। আপনি ১০০% ন্যাচারাল জিনিসটাই পাচ্ছেন।

৩. সত্যি ঘটনা (গ্রাহকের অভিজ্ঞতা)

সয়াবিন তেল ছেড়ে খাঁটি সরিষার তেলে ফিরে আসলে শরীরের অনেক উপকার হয়, এটা ডাক্তাররা বলেন। আমাদের এক কাস্টমারের অভিজ্ঞতা ঠিক তেমনই ছিল।

প্রায় দুই বছর আগে আমাদের ফেসবুক পেজে একজন ভদ্রলোক কমেন্ট করে জানিয়েছিলেন যে—

“নিয়মিত এই তেল রান্নায় খাওয়ার পর থেকে আমার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা অনেকটাই কমে এসেছে।”

অবশ্য সবার শরীর এক নয়, তাই সবার ক্ষেত্রে ফলাফল হুবহু একই নাও হতে পারে। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি—আমাদের তেলে কোনো ভেজাল নেই। তাই এটি আপনার হজমে ব্যাঘাত ঘটাবে না, বরং সুস্থ থাকতে সাহায্য করবে।

৪. সাতক্ষীরায় আমাদের নিজস্ব মিল ভিজিট করার আমন্ত্রণ

আমরা কোনো ট্রেডার বা মধ্যস্বত্বভোগী নই। সাতক্ষীরায় আমাদের বিশাল অয়েল মিল রয়েছে, যেখানে আমরা কাঠের ঘানিতে (Cold Pressed) নিজেদের চোখের সামনে তেল ভাঙ্গাই।

আমাদের মিলের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনার যদি কখনো মনে সন্দেহ জাগে বা নিজের চোখে দেখতে চান, যেকোনো সময় সাতক্ষীরায় আমাদের মিলে চলে আসতে পারেন। দেখে যান কীভাবে পরম যত্নে আপনাদের জন্য তেল তৈরি করা হয়। নিজের চোখে দেখলে আর কোনো সংশয় থাকবে না।

শেষ কথা
দুই টাকা বাঁচাতে বিদেশি হাইব্রিড আর কেমিক্যাল এসেন্সের ঝুঁকি না নিয়ে, নিশ্চিন্তে বেছে নিন আমাদের দেশের মাটিতে ফলানো খাঁটি সরিষার তেল। সুস্থ থাকার জন্য এইটুকু বিনিয়োগ আপনার পরিবারের প্রাপ্য।